back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোন 

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

রাজধানীর গুরুত্বপূর্ণ একটি স্থাপনা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন এক সিএনজি অটোরিকশাচালক। বুধবার রাতে দুটি ককটেল নিক্ষেপের এ ঘটনায় একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। জড়িতদের শনাক্তে চলছে তদন্ত।

বুধবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, জাদুঘরের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে সিএনজি অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আহত চালকের নাম মো. শাহীন ওরফে আরিফ মোল্লা। ৪৫ বছর বয়সী এই চালককে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বিস্ফোরিত ককটেলের পাশাপাশি অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে সরাসরি সিসিটিভি ক্যামেরা না থাকায় আশপাশের বিভিন্ন ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ