back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দুপুরের খাবারে সাড়ে ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

প্রতিদিন দুপুরের খাবারের পেছনে শেখ হাসিনার কার্যালয় থেকে সাড়ে ১০ লাখ টাকা ব্যয় করা হতো বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের খাবার খান মাত্র ১৫০ টাকায় বলে মন্তব্য করেছেন তিনি।

নূরুল ইসলাম মণির দাবি, শেখ হাসিনার কার্যালয়ে প্রতিদিন দুপুরের খাবারের পেছনে সাড়ে ১০ লাখ টাকা খরচ হতো, যা বছরে দাঁড়ায় প্রায় ৩৫ কোটি টাকা। বিপরীতে, তারেক রহমান অপচয় না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ৮ দিনের সফরে বরগুনায় গিয়ে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন চিফ হুইপ।

এ সময় তারেক রহমানের জীবনযাপন তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, সম্প্রতি তিনি তারেক রহমানের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। সেখানে ডাল, কুমড়ার ভর্তা ও ডিম ভাজি ছিল। তারেক রহমানের সাধারণ জীবনযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের বিচার বাহ্যিক অবস্থা দিয়ে নয়, বরং তার হৃদয় ও বিশ্বাস দিয়ে হওয়া উচিত।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে চিফ হুইপ বলেন, বাংলাদেশের জন্য তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়। এই সুযোগ নষ্ট করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমানের কঠোর বার্তার কথা উল্লেখ করে নূরুল ইসলাম মণি বলেন, জনগণের পাশাপাশি দলের কর্মীদেরও মূল্যায়ন করতে হবে। কর্মীদের সঙ্গে নিয়ে চলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। এসব কর্মকাণ্ড ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারেক রহমান জানিয়েছেন বলে উল্লেখ করেন চিফ হুইপ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বহিষ্কারের প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, শুধু বহিষ্কারই নয়, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থাও কঠোরভাবে নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। জনপ্রিয় ব্যক্তিরা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারেন এবং দলীয় পরিচয়ের বাইরে থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা। এতে সামাজিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।

দেশের অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিন বছরের মধ্যে দেশে খাদ্যসংকট দূর করেছিলেন এবং বিদেশে খাদ্য রপ্তানি করা হয়েছিল। তবে গত ১৭ বছরে দেশের অর্থনীতি, সমাজনীতি ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়া এবং গণতন্ত্রের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ