back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি আদায়ে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এতে রান্নার গ্যাসের সরবরাহ ও প্রাপ্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

ব্যবসায়ীদের অভিযোগ, এলপিজি সিলিন্ডার পরিবহন ও বিক্রির ক্ষেত্রে তাঁদের হয়রানি করা হচ্ছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে জরিমানা নিয়েও আপত্তি জানিয়েছেন তাঁরা।

তাঁদের দাবি, কোম্পানিগুলো যেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের বাইরে নিজেদের ইচ্ছামতো দাম বাড়াতে না পারে।

ব্যবসায়ীরা আরও বলছেন, ঋণপত্র বা এলসি খুলতে জটিলতা এবং কয়েকটি কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় বাজারে সিলিন্ডারের সরবরাহ ব্যাহত হচ্ছে। তাঁদের দাবি, অব্যবহৃত সিলিন্ডারগুলো আবার বাজারে এনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এদিকে, গত ৪ অক্টোবর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে গ্রাহকদের।

এমন পরিস্থিতিতে দুই দিনের বিক্রি বন্ধের কর্মসূচি কার্যকর হলে গৃহস্থালি রান্নাসহ বিভিন্ন কাজে এলপিজি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়তে পারেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি তামাকের চালান আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারে ১৫০...

লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ...

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

চট্টগ্রামে ইয়াবা লুটকাণ্ড: প্রত্যাহার এসআই মাহবুবুলসহ ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের...

নগরের নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামে...

সর্বশেষ