back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে চুল টানার ঘটনায় শাস্তি, নিষেধাজ্ঞার মুখে ভিনিসিউস

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬ ২:২১ অপরাহ্ণ

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে সরাসরি লাল কার্ড দেখলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। তবে এই বিতর্কের মধ্যেও ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ভিনিসিউসের শাস্তি নিয়ে এখন নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে স্প্যানিশ ক্লাবটির। আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় খেলতে নাও পারেন এই ফরোয়ার্ড।

শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬২ মিনিটে ইয়ান দিয়োমান্দের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর বদলি হিসেবে মাঠে নামা ভিনিসিউসও গোল করেন। কিন্তু ভিএআরের পর্যালোচনায় গোলটি বাতিল হয়ে যায় এবং সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

ভিএআরের ভিডিওতে দেখা যায়, গোলের আগের আক্রমণে ভিয়ারিয়ালের খেলোয়াড় নাথান সালিবার চুল টেনে ধরেন ভিনিসিউস। ঘটনাটি পর্যালোচনার পর রেফারি গোল বাতিল করার পাশাপাশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ম্যাচের শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে দলটি।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সাময়িকভাবে তৃতীয় স্থানে উঠে আসে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানও ছয় পয়েন্টে ধরে রাখে তারা। তবে ভিনিসিউসের লাল কার্ডের কারণে জয় নিয়েও পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছে না দলটি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শাস্তির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ভিনিসিউসের পরবর্তী ম্যাচগুলোতে খেলার বিষয়টি। চুল টানার ঘটনাকে সহিংস আচরণ হিসেবে বিবেচনা করে এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমন শাস্তি হলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় তার খেলা অনিশ্চিত হয়ে পড়বে।

ভিনিসিউসের লাল কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়ালের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। তিনি বলেন, ‘রেফারিদের সঙ্গে কী হচ্ছে, এই লাল কার্ডের বিষয়টি আমি বুঝতে পারছি না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়।’

এদিকে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের হয়ে খেলার সময় হাঁটুর সমস্যায় পড়া কিলিয়ান এমবাপ্পে ভিয়ারিয়ালের বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন। তবে তাকে ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। সাম্প্রতিক সময়ে তার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তোলা কিছু সমর্থক দুয়ো দেন, আবার অনেকে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

চলতি মাসের শেষ দিকে ব্যালন ডি’অর পুরস্কারের অন্যতম আলোচিত প্রার্থী এমবাপ্পে প্রথমার্ধে রিয়ালের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় ছিলেন। তবে সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় গোলের দেখা পাননি তিনি।

এখন রিয়ালের সামনে বড় প্রশ্ন, ভিনিসিউসের নিষেধাজ্ঞা কত ম্যাচের হবে। কারণ, বার্সেলোনার বিপক্ষে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এই ব্রাজিলিয়ান তারকাকে হারানো দলটির জন্য বড় ধাক্কা হতে পারে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ