back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রোটনের মরদেহ নিয়ে ঢাকার পথে স্বজনেরা, দাফন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হচ্ছে। ঢাকায় জানাজা শেষে তার মরদেহ চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ বছর বয়সে মারা যান রোটন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর ছয় দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

রোটনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর রোববার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে অ্যাপোলো হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তার সঙ্গে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাজরিরুল হক অনু। বেনাপোল সীমান্তে মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে স্থানান্তর করে ঢাকায় নেওয়ার কথা রয়েছে।

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার জানিয়েছেন, রোববার দুপুরের পর রোটনের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা। সেখানে জানাজা শেষে মরদেহ চট্টগ্রামের রাউজানে নেওয়া হবে। পরে সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চিকিৎসার জন্য দুই বছরেরও বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

ছাত্রলীগের দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন রোটন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হন তিনি।

ব্যক্তিজীবনে রোটন এক বছর বয়সী যমজ দুই ছেলে সন্তানের বাবা। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ