back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গণআটকের উত্তাপের মধ্যেই ছাড়া পেলেন ধ্রুব রাঠি ও ককরোচের ৩ শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

ভারতের দিল্লিতে নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ ঘিরে আটকের পর মুক্তি পেয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকা।

রোববার ভোরে গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে মুক্তি দেয়। অন্যদিকে, আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পান সিজেপির তিন নেতা। সংগঠনটির আইনবিষয়ক প্রধান রত্না সিং এ তথ্য জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় কথিত অনিয়মের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। এই কর্মসূচি ঘিরে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাসা থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে। এর আগে বিমানবন্দর থেকে আটক করা হয় সিজেপির তিন শীর্ষ নেতাকে।

সিজেপির অভিযোগ ছিল, আটকের পর নেতাদের অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল এবং তাঁদের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পরে তাঁদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা জানানো হলেও তার আগেই মুক্তি দেওয়া হয়।

এদিকে, আটকের ঘটনায় দিল্লিজুড়ে ব্যাপক পুলিশি তৎপরতা ও গণআটকের অভিযোগ উঠেছে। শনিবারের বিক্ষোভ ঘিরে প্রায় আড়াই হাজার মানুষকে আটক করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে আরও প্রায় এক হাজার মানুষকে আটক করার খবর পাওয়া যায়।

গণআটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর। তবে ভারত সরকার জাতিসংঘের এই প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেছে।

এত কড়াকড়ির পরও আন্দোলন থেকে সরে আসেনি সিজেপি। জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার কথিত অনিয়মের প্রতিবাদে রোববার আবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দলটির যুব ও ছাত্র সংগঠনের নেতারা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ