back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের পর উধাও ককরোচ পার্টির শীর্ষ তিন নেতা!

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ

ভারতের দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হওয়ার পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলের তিন শীর্ষ নেতার অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দলটির দাবি, ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি তারা।

রোববার (১১ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ককরোচ পার্টি অভিযোগ করে, দিল্লি পুলিশ অভিজিৎ দ্বীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছে না দলটি।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ পার্টি। সেই কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে বিমানে দিল্লি আসেন দলের শীর্ষ তিন নেতা।

তবে দলটির অভিযোগ, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাদের আটক করা হয়।

এদিকে, অভিজিৎ দ্বীপকের দাদি মারা যাওয়ার খবর সামনে এসেছে। বিভিন্ন মহলে দাবি করা হয়, আটকের পর তাকে এ খবর জানানো হয়নি।

তবে দিল্লি পুলিশ এক্সে জানিয়েছে, অভিজিৎকে তার দাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। তিনি চাইলে মানবিক বিবেচনায় দাদির শেষ বিদায়ে অংশ নিতে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানায় পুলিশ। তবে এ ক্ষেত্রে আন্দোলন বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট পোস্টে।

এ বিষয়ে অভিজিৎ দ্বীপকে বা দলের অন্য নেতাদের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, বিক্ষোভে যোগ দিতে যন্তরমন্তরের দিকে যাওয়া আরও কয়েকজন তরুণকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ