back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অবস্থানের কথা জানান আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কীভাবে বদলাতে পারে, সে প্রসঙ্গে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।’

তাঁর মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও বাধার মুখে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র কমে যাওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তাঁর রাজনৈতিক অবস্থানের প্রভাবের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল আরও লেখেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

যে আন্দোলন ঘিরে এই আলোচনা

ভারতে ককরোচ জনতা পার্টি বা ককপোরেশনের (CJP) নেতৃত্বে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আসিফ নজরুলের এই মন্তব্য সামনে এসেছে। দলটি দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে আন্দোলনটি তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিক্ষোভ ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করে পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনী সুবিধা পেতে পারে।

তবে নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য তালিকা হালনাগাদ করা এবং অনুপযুক্ত বা একাধিকবার থাকা নাম বাদ দেওয়া।

এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই মোদির সম্ভাব্য পতন এবং ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন আসিফ নজরুল। তবে তাঁর মন্তব্যটি রাজনৈতিক মূল্যায়ন; এটি মোদির রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ