back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার জয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ পদক্ষেপে আন্তর্জাতিক বিচারব্যবস্থা নিয়ে ওয়াশিংটনের অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) নেওয়া এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে আইসিসি।

আদালতের উপপ্রধান কৌঁসুলি নাজহাত শামীম খান বলেন, এ নিষেধাজ্ঞার লক্ষ্য আন্তর্জাতিক আইনের শাসন এবং একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কার্যক্রম দুর্বল করা। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আদালতের তদন্ত, বিচার ও অন্যান্য কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ব্যক্তিদের বিচার করে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতটি আন্তর্জাতিক বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও যুক্তরাষ্ট্র এর সদস্য নয়। দীর্ঘদিন ধরেই আদালটির এখতিয়ার ও কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের বিচার করার সুযোগ আইসিসিকে কখনোই দেবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। আদালটিকে ‘বেআইনি ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে তিনি জানান, আইসিসির সঙ্গে লেনদেন বন্ধ করা এবং এর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত করাই নিষেধাজ্ঞার লক্ষ্য।

এর আগে আইসিসির কয়েকজন কৌঁসুলি ও বিচারকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবারের পদক্ষেপে আদালতকে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর ওপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে আদালটির সঙ্গে আর্থিক ও প্রযুক্তিগত লেনদেনের ক্ষেত্রে নতুন জটিলতা দেখা দিতে পারে।

ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ড এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ আরও গভীর হয়েছে। এ ছাড়া আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আদালতের তদন্তের বিরুদ্ধেও আপত্তি জানিয়েছিল ওয়াশিংটন।

আইসিসির সদস্যদেশের সংখ্যা ১২৫। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যদেশ এ আদালতের সদস্য। যুক্তরাষ্ট্র আদালটির সদস্য না হলেও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এ নিষেধাজ্ঞা কূটনৈতিক জটিলতা বাড়াতে পারে।

নিষেধাজ্ঞার প্রভাব সীমিত রাখতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কিছু লেনদেনের জন্য চারটি সাধারণ অনুমতিপত্র জারি করেছে। এর আওতায় আদালটির টেলিযোগাযোগ, সফটওয়্যার, পেনশন পরিশোধ এবং আটক ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু লেনদেন চালু রাখা যাবে।

রুবিও বলেন, আইসিসি এবং আদালত প্রতিষ্ঠার রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সমাধানের সুযোগ দিতে নিষেধাজ্ঞা আরোপে দেরি করা হয়েছিল। কিন্তু তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।

তাঁর ভাষ্য, আইসিসি তাদের কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য যে হুমকি তৈরি করছে, তা বন্ধ করতে হবে। অন্যথায় পরিস্থিতি অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমনভাবে নিষেধাজ্ঞা সাজিয়েছে, যাতে আইসিসির সদস্যদেশগুলো আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের উদ্বেগের সমাধান করতে পারে। যুক্তরাষ্ট্র আশা করছে, তাদের মিত্ররা আদালটির কার্যক্রম নিয়ে বিদ্যমান বিরোধ নিরসনে ভূমিকা রাখবে।

এদিকে নাভি পিল্লাই ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসিসির আপিল বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ঘোষণা আসে। নোবেল কমিটির বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক আইন ও বিচারিক প্রতিষ্ঠানগুলো যখন রাজনৈতিক আক্রমণের মুখে, তখন পিল্লাইকে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে আইনের শাসনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

নোবেল পুরস্কার ঘোষণার পরপরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন করে আন্তর্জাতিক বিচারব্যবস্থার স্বাধীনতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক অপরাধের জবাবদিহি নিয়ে বিতর্ক সামনে এনেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

চট্টগ্রামে ইয়াবা লুটকাণ্ড: প্রত্যাহার এসআই মাহবুবুলসহ ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের...

নগরের নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামে...

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা তাহসিফের মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট...

ফটিকছড়িতে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করল লায়ন্স ক্লাব

আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের...

সর্বশেষ