back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, লুট প্রায় ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে বিকাশের টাকা বহনকারী একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠান। দুর্বৃত্তদের গুলিতে প্রতিষ্ঠানটির এক হিসাবরক্ষণ কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন গাড়িচালক ও এক এরিয়া ম্যানেজার।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়।

তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।

মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেটির পথরোধ করে। পরে চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে তারা। একপর্যায়ে পিস্তল দিয়ে গুলি করলে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল আহত হন।

এরপর গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের প্রাথমিক ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। তবে গাড়িতে মোট ৪ কোটি টাকা ছিল বলে তিনি জানিয়েছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ্যে এমন সশস্ত্র লুটের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে কি না, তা জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ