back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাশাপাশি এসব হামলা নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় তিন সৌদি নাগরিক নিহত হন। আহত হন বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। এতে বিমানবন্দরের স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়।

হামলার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পরে কার্যক্রম পুনরায় চালু করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম ও আকাশপথে চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি।

বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ও সংহতি প্রকাশের মধ্য দিয়ে সৌদি আরবের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে ঢাকা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ