back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে জ্যামাইকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান মাহদী হাসান। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ৩৫ মিনিটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশন থেকে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি বলে জানান তিনি।

মাহদী হাসানের দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান মাহদী।

এদিকে, বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মাহদীর বিদেশ ভ্রমণের বিষয়ে আপত্তি থাকায় তাকে যেতে দেওয়া হয়নি। তবে এর সুনির্দিষ্ট কারণ বা কোনো লিখিত নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসারও কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ