back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

উপজেলা পরিষদের কার্যক্রম এবার আরও নিয়মিতভাবে সরকারের নজরদারির আওতায় আনতে জরুরি নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নতুন নির্দেশনা অনুযায়ী, উপজেলা পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণী সভা হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য দিতে হবে।

দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল।

চিঠিতে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা উল্লেখ করে বলা হয়েছে, পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে স্থানীয় সরকার বিভাগের পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে কার্যবিবরণী সরকারের কাছে পাঠাচ্ছে না। ফলে বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রে সচিত্র প্রমাণক দিতে হবে। রঙিন প্রিন্টে ছবি পাঠানোর পাশাপাশি কোনো কাজের আগে ও পরের অবস্থার ছবি থাকলে তা পাশাপাশি সংযুক্ত করতে হবে।

কার্যবিবরণীর সফট কপি নির্ধারিত ই-মেইলে এবং হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন তদারকি জোরদার করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

চট্টগ্রামে ইয়াবা লুটকাণ্ড: প্রত্যাহার এসআই মাহবুবুলসহ ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের...

নগরের নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামে...

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা তাহসিফের মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট...

ফটিকছড়িতে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করল লায়ন্স ক্লাব

আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের...

সর্বশেষ