back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের বহরে এবার এয়ারবাস, আসছে ১০ নতুন উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা।

চুক্তির আওতায় রয়েছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ। এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি উড়োজাহাজ সংগ্রহ পরিকল্পনায় বিমানের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।

রাজধানীর একটি হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। বিমানের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং এয়ারবাসের পক্ষে ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এয়ারবাসের নতুন উড়োজাহাজগুলো বিমানের বহরে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে। চারটি এ৩৫০-৯০০ দীর্ঘপাল্লার রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মতো দীর্ঘপাল্লার গন্তব্যে নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনাতেও এ উড়োজাহাজগুলো কাজে লাগানো হবে।

এর আগে বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে বিমান। এর মধ্যে রয়েছে ১৩টি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ১০টি ৭৩৭-৮ উড়োজাহাজ। এয়ারবাসের ১০টি যুক্ত হওয়ায় নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পিত সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।

তবে নতুন উড়োজাহাজগুলো একসঙ্গে বহরে যুক্ত হবে না। সরবরাহ পর্যায়ক্রমে হবে এবং নতুন উড়োজাহাজ আসার সঙ্গে পুরোনো কিছু উড়োজাহাজ ধীরে ধীরে বহর থেকে সরিয়ে নেওয়া হবে। ফলে বর্তমানে ১৯টি উড়োজাহাজ পরিচালনা করা বিমান সরাসরি ৫৪টি উড়োজাহাজের বহরে পরিণত হবে না।

দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিক সক্ষমতার ঘাটতি মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান। সব মিলিয়ে, বোয়িংয়ের পাশাপাশি এবার এয়ারবাস যুক্ত হওয়ায় বিমানের বহর ব্যবস্থাপনায় আসছে বড় ধরনের পরিবর্তন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ