back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হলো ২২ দিনের নিষেধাজ্ঞা, ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ নির্ধারিত নদী এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা শুরুর কয়েক ঘণ্টা আগে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ছিল ক্রেতাদের ভিড়। তবে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় শেষ মুহূর্তেও চড়া দামে বিক্রি হয়েছে রুপালি ইলিশ।

বুধবার বড় স্টেশন মাছঘাটে দেখা যায়, দেড় কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার ২০০ টাকায়। ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ ৩ হাজার টাকা, এক কেজির ইলিশ ২ হাজার ৬০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ২ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৮০০ টাকা কেজি দরে।

মাছঘাট সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে প্রায় ৪০০ মণ ইলিশ সরবরাহ হয়েছে। কিন্তু ক্রেতার তুলনায় মাছের পরিমাণ কম থাকায় দাম বেড়েছে। ফলে অনেক ক্রেতাকেই ইলিশ না কিনে ফিরে যেতে হয়েছে।

চাঁদপুরের এক ক্রেতা বলেন, ইলিশের দাম সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। তাই চাইলেও ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।

আরেক ক্রেতা জানান, নিষেধাজ্ঞা শুরুর আগে মাছঘাটে ইলিশের দাম কেমন, তা দেখতে এসেছিলেন। কিন্তু মাছের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি এবং দামও অনেক চড়া।

ইলিশ বিক্রেতাদের ভাষ্য, গত বছরের তুলনায় এবার নিষেধাজ্ঞার আগের দিনে চাঁদপুরের ঘাটে ইলিশের সরবরাহ কম। অন্যদিকে শেষ মুহূর্তে ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, গত বছরের তুলনায় এবার ইলিশের সরবরাহ অনেক কম। গত দুই দিনের তুলনায় বুধবারও ঘাটে মাছ এসেছে কম। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

এর আগে ৫ অক্টোবরও চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের দাম কেজিতে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছিল। ব্যবসায়ীরা তখনও সরবরাহ কমে যাওয়াকে দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে জানিয়েছিলেন।

এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নদীতে অভিযান ও নজরদারি জোরদার করা হবে। নিষেধাজ্ঞা শেষে ৩০ অক্টোবর থেকে আবারও নির্ধারিত এলাকায় ইলিশ আহরণ শুরু হওয়ার কথা রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ...

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

চট্টগ্রামে ইয়াবা লুটকাণ্ড: প্রত্যাহার এসআই মাহবুবুলসহ ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের...

নগরের নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামে...

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা তাহসিফের মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট...

সর্বশেষ