একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষেরও সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকেই সতর্ক হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
রিজভী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আগে যে অর্থ নেওয়া হতো, বর্তমানে তা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না।
এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরু|



