back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধের ২ দিন পর চালু ৩০ ব্যাংকের ডিজিটাল লেনদেন

নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ

দুই দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশের আওতাধীন এটিএম, কার্ড ও বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা চালু হয়েছে। 

মঙ্গলবার রাতে এসব সেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)।

এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানিয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা আগের মতো এটিএম, কার্ড ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে লেনদেন করতে পারবেন।

এর আগে, রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এসব ব্যাংকের এটিএম, পিওএস মেশিন এবং কার্ডভিত্তিক লেনদেনসহ বেশ কিছু ডিজিটাল সেবা ব্যাহত হয়।

সেবা বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানিয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের চার দিন আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো স্বাভাবিক করা হয়েছে।

ব্যাংকিং খাতের ডিজিটাল লেনদেনে কিউ-ক্যাশ গুরুত্বপূর্ণ একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ফলে এর আওতাধীন সেবা বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর দ্রুত সেবা চালু হওয়ায় আপাতত সেই ভোগান্তির অবসান হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

সর্বশেষ