back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া ‘বড়লোকের বেটি লো’ বিকৃত, অভিযোগ রতন কাহারের

নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ

বাংলার জনপ্রিয় লোকগান ‘বড়লোকের বেটি লো’ আবারও বিতর্কে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির বিকৃত সংস্করণ প্রকাশ এবং মূল স্রষ্টার নাম বাদ দেওয়ার অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত লোকশিল্পী রতন কাহার। বিষয়টি নিয়ে তিনি সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হয়েছেন। 

অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পেজ থেকে রতন কাহারের সৃষ্টি করা গানটির বিকৃত সংস্করণ প্রকাশ করা হয়েছে। সেখানে গানটির স্রষ্টা হিসেবে রতন কাহারের নামও উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন শিল্পীর পরিবার।

বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহার ভাদু গান দিয়ে সংগীতজীবন শুরু করেন। পরে নিজেই গান লেখা ও সুর করার কাজে যুক্ত হন। ১৯৭২ সালে লেখা ‘বড়লোকের বেটি লো’ গানটি পরবর্তী সময়ে শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০২০ সালে গানটি আবার আলোচনায় আসে বলিউডের র‍্যাপার বাদশার ‘গেন্দা ফুল’ প্রকাশের পর। ওই গানে রতন কাহারের ‘বড়লোকের বেটি লো’ থেকে অংশ ব্যবহারের পাশাপাশি শিল্পীর নাম যথাযথভাবে উল্লেখ না করায় সমালোচনা শুরু হয়। পরে বাদশা রতন কাহারের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তাকে আর্থিক সহায়তা দেন।

এবার কয়েক বছর পর নিজের সৃষ্ট গান নিয়ে ফের আইনি পদক্ষেপ নিলেন রতন কাহার। তার ছেলে দেবাশিস কাহারও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। পরিবারের অভিযোগ, অনুমতি ছাড়া গানটির বিকৃত সংস্করণ ছড়িয়ে দেওয়া এবং স্রষ্টার নাম বাদ দেওয়া, দুই বিষয়ই গুরুতর।

বাংলার লোকসংগীতে দীর্ঘদিন অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন রতন কাহার। তবে খ্যাতির আড়ালেও দীর্ঘ সময় আর্থিক সংকটের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছে এই লোকশিল্পীকে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ