আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসি।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর এই ম্যাচই হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ।
বিদায়ী ম্যাচের আগে এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে শেষ অনুশীলন করেছেন মেসি। অনুশীলনে সতীর্থদের সঙ্গে বেশ হাসিখুশিই দেখা গেছে ৩৯ বছর বয়সী এই তারকাকে।
তবে বিদায়ের আবেগও যে তাকে ছুঁয়ে গেছে, তা স্পষ্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। শেষ অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, যা আমি জানি, মিস করবো।’
একটি ছবিতে পুরো আর্জেন্টিনা দল, কোচিং স্টাফ ও এএফএর কর্মীদের সঙ্গে দেখা যায় মেসিকে। ছবিতে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও।
আর্জেন্টিনার হয়ে মেসির পথচলা দুই দশকেরও বেশি সময়ের। দীর্ঘ অপেক্ষা ও হতাশার পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়, এরপর ২০২২ বিশ্বকাপ এবং আরেকটি কোপা আমেরিকা সব মিলিয়ে জাতীয় দলের হয়ে পূর্ণতা পেয়েছে তার ক্যারিয়ার।
এখন শেষবারের মতো দেশের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা। আর সেই মুহূর্তে আবেগঘন মেসির কণ্ঠে যেন বিদায়ের সুর বিশেষ মুহূর্তগুলো সত্যিই তিনি মিস করবেন।
আরু|



