back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে উপজাতি সন্ত্রাসীদের দ্বারা বাঙালিদের বাড়ি ঘর, ভাঙচুর ও লুটপাট

kbctgbd
১২ অক্টোবর ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

লংগদু প্রতিনিধি (রাঙ্গামাটি)

রাঙামাটি জেলার লংগদুতে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক রাশেদ হোসেন নামে একজনের বাড়ি-ঘরে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটায় সশস্ত্র উপ সন্ত্রাসীরা।
জানা যায়, গত বুধবার (১১ অক্টোবর) লংগদু ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় সুনীল চাকমা ও সমীর চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল রাত সাড়ে ১০টার দিকে রাশেদ হোসেনের ঘর চারিদিক থেকে ঘেরাও করে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা সোলারের লাইট বন্ধ করে দিয়ে ২টি ঘর ভেঙে মাটিতে গুড়িয়ে দেয় এবং ২টি ১০০ ও ৫০ ওয়াট সোলার ব্যাটারি, ৪টি গরু- যার মূল্য ৩ লাখ টাকা, ২টি মোবাইলসহ বাড়িতে রাখা ট্রাংক ভেঙ্গে সোনাসহ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে চাইলে পাহাড়ি সন্ত্রাসীরা রাশেদ হোসেন এর উপর হামলা করে এবং গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে।
ভিকটিম রাশেদ হোসেন লংগদু ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামের গফুর মিয়ার ছেলে। এদিকে, এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপরদিকে, সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নিজ ভূমি থেকে রাশেদকে উচ্ছেদ করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করা এবং ক্ষতিগ্রস্থ পরিবারের যথাযথ ক্ষতিপূরণসহ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, উক্ত জায়গাটি নিয়ে গত ২০১৬ সালে সুনীল কুমার চাকমার নামে মামলা হয়। ঐ বছরই কাগজপত্র মূলে রাশেদের বাবা গফুরের পক্ষে রায় আসে।
ঘটনা স্থলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে লংগদু জোন থেকে সেনাবাহিনীর একটি টিম ও এপিবিএন পুলিশ এবং লংগদু থানা পুলিশ পুরো এলাকা নিরাপত্তা জোড়দার করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানাযায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাথে সাথে আমাদের পুলিশ ঘটনা স্থলে গিয়েছে,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছি।
#
মোঃ আলমগীর হোসেন
১২-১০-২৩
০১৮২৬৩৫৬২৯২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ