back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯২% পণ্যের শুল্কমুক্ত সুবিধা বহাল

নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য বড় বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির বাজারে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এর মধ্যে তৈরি পোশাকও অন্তর্ভুক্ত থাকবে। বর্তমানে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের প্রায় ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পরও এই সুবিধা তিন বছর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারাহ কুক বলেন, যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ একটি কৌশলগত ও বিশ্বস্ত অংশীদার। দুই দেশের সম্পর্ক এখন আরও আধুনিক ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। অর্থনীতি, ফ্যাশন, শিক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।

বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করতে যুক্তরাজ্য কাজ করছে। এ ক্ষেত্রে দেশটির ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সারাহ কুক বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখা এবং সংকটের টেকসই সমাধানে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনই এর টেকসই সমাধান বলে উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পরিবর্তিত আবহাওয়া ও চরম আবহাওয়ার প্রভাব বাংলাদেশ ইতোমধ্যে অনুভব করছে। এই সংকট মোকাবিলায় দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এসব বক্তব্য দেন ব্রিটিশ হাইকমিশনার।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কক্সবাজারে যাত্রীদের প্রাণ বাঁচিয়ে শেষনিশ্বাস ত্যাগ বাসচালকের

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ...

গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের...

নভেম্বরেও বদলাচ্ছে না জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত...

তাহসিফের শেষ সময়ের সঙ্গী এখন পিবিআইয়ের হেফাজতে

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির...

চট্টগ্রামে দস্যুতার পর হত্যা, সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় দস্যুতার পর সংঘটিত একটি...

সর্বশেষ