back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।

নতুন এ দাম রোববার (৪ অক্টোবর) বিকেল থেকে কার্যকর হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে ভোক্তাদের প্রতি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত গুনতে হবে ২৫২ টাকা।

বিইআরসির নতুন মূল্য নির্ধারণের পেছনে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, জাহাজভাড়া ও আমদানি ব্যয় বেড়ে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ওজনের সিলিন্ডার ও অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে।

এদিকে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এলপিজির সরবরাহ ও দাম নিয়ে সংকটের অভিযোগ ওঠে। নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজির সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রির খবরও এসেছে।

বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অপারেটর অতিরিক্ত মুনাফার চেষ্টা করছে এমন অভিযোগের বিষয়েও সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সংকটের কারণ ও মজুত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠকও করা হয়।

অপারেটরদের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির কথা তুলে ধরা হয়েছে।

তাঁদের মতে, দাম সমন্বয় করা হলে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

এদিকে নতুন দর কার্যকর হওয়ার পর বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে ভোক্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকেও এলপিজির বাজার পরিস্থিতি নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে...

কক্সবাজারে যাত্রীদের প্রাণ বাঁচিয়ে শেষনিশ্বাস ত্যাগ বাসচালকের

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ...

গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের...

নভেম্বরেও বদলাচ্ছে না জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত...

তাহসিফের শেষ সময়ের সঙ্গী এখন পিবিআইয়ের হেফাজতে

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির...

সর্বশেষ