back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ শিক্ষাবর্ষে নতুন বই ও ইউনিফর্ম পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়া এবং প্রাথমিকের শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ২০২৭ সালের বই ছাপায় কাগজ ও কালির মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বই বিতরণের পরও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সাম্প্রতিক সময়ে নতুন শিক্ষাবর্ষের বই ছাপার কাজ পরিদর্শনেও গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী রাজধানীর ছয়টি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করে বই ছাপার মান ও অগ্রগতি দেখেন।

এ ছাড়া ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী।

এর আগে তিনি জানিয়েছিলেন, ধাপে ধাপে স্কুলশিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আগামী ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনার কথাও তিনি এর আগে জানিয়েছিলেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বইয়ের মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পোশাক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সুবিধা দেওয়ার মাধ্যমে প্রাথমিক শিক্ষায় সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ