back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৪ দিন পর বাংলাদেশি উবার চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের চার দিন পর নিজের গাড়ির ভেতর থেকে আলী আহমদ নামে এক বাংলাদেশি উবার চালকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তিনি টেক্সাসের আরভিং সিটিতে বসবাস করতেন। ২০১৭ সালে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। 

নিহত আলী আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা মরহুম আছার উদ্দিনের কনিষ্ঠ ছেলে। তিনি আব্দুর রহিম ও ইসলাম উদ্দিনের ছোট ভাই। তাদের আদি নিবাস বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে উবার চালানোর জন্য বাসা থেকে বের হন আলী আহমদ। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজের ডায়েরি করেন।

নিখোঁজের চার দিন পর ২৯ সেপ্টেম্বর পুলিশ তার ব্যবহৃত নিজস্ব গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। কিছু প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে গাড়ির ভেতরে স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে। তবে অন্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়।

পরদিন ১ অক্টোবর পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। নিউইয়র্কে বসবাসরত আলী আহমদের পারিবারিক বন্ধু ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ফয়সল চৌধুরী জানান, পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেছেন।

মৃত্যুকালে আলী আহমদ স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে টেক্সাসসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ