back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, মাওলানা আতাউল বারী

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১:২২ অপরাহ্ণ

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ’ সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আতাউল বারীকে বলতে শোনা যায়, ‘রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে।’ এর কারণ হিসেবে তিনি রাউজানে সুন্নি ও ‘আশেকে রাসুল’-এর সংখ্যা বেশি বলে উল্লেখ করেন।

এরপর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নাম উল্লেখ করে তিনি বলেন, রাউজানের পর রাঙ্গুনিয়া, এরপর হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার মানুষ জান্নাতে যাবে। এভাবে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পর অন্য জেলার মানুষ যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে আতাউল বারী চট্টগ্রামকে ‘সুন্নিয়তের ক্যান্টনমেন্ট’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, চট্টগ্রামে ৯০ শতাংশ মানুষ সুন্নি এবং ‘আশেকে রাসুল’।

ভিডিওর আরেক অংশে ৭৩ দলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেয়ামতের আগে ৭৩টি দল হবে এবং এর মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, একটি দল জান্নাতে যাবে, আর সেটি হলো ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান’ এবং নামের আগে ‘সুন্নি’ লাগানোর কথাও বলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বক্তব্যটির সমালোচনা করছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে হাস্যরসও করছেন।

মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত।

অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, এর আগেও বিভিন্ন বক্তব্যের কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। স্থানীয়দের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বিভিন্ন তথ্য অনুযায়ী, তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায়।

তবে ভাইরাল ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট, বক্তব্যটি কখন ও কোথায় দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে মাওলানা আতাউল বারীর কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া আছে কি না তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ