back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের দশম জন্মদিন ছিল রোববার। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস।

নিজের ফেসবুক আইডিতে মা-ছেলের একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অপু ও জয়কে।

ছবিতে অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। অন্যদিকে জয়কে দেখা যায় কালো টি-শার্ট, কালো প্যান্ট, রোদচশমা ও মাস্ক পরা অবস্থায়।

ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

এর আগে ছেলের জন্মদিনের প্রথম প্রহরেই আবেগঘন শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে ছেলের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

২০০৮ সালে বিয়ে করলেও ক্যারিয়ারের কারণে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়। পরের বছর ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।

এরপর থেকেই শাকিব-অপুর ছেলে জয়ও ভক্ত-অনুরাগীদের কাছে বেশ পরিচিত ও আলোচিত হয়ে ওঠে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ