back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন বন্ধ হচ্ছে আজ 

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০১ অপরাহ্ণ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। প্রথম ধাপে আবেদন না করা, পছন্দের কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া কিংবা নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়।

প্রথম ধাপে কলেজে মনোনীত হয়েও নিশ্চায়ন করতে না পারা, ভর্তি সম্পন্ন না করা এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরাও এ ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

দ্বিতীয় ধাপে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ওয়েবসাইটে লগইন করে পছন্দক্রম পরিবর্তন বা সংশোধন করতে পারবেন। তবে নতুন আবেদনকারীদের নিয়ম অনুযায়ী আবেদন ফি দিতে হবে।

দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১ থেকে ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি।

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ না করলে আবেদন ও নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই আবেদন জমা দেওয়ার আগে কোটাসহ সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ