back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চাঁদা দিতে অস্বীকৃতি’, হামলায় তছনছ সালমানের স্বপ্নের স্টুডিও

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

শনিবার রাতে নিউগ্রিন প্রপার্টিজের কার্যালয়ে থাকা স্টুডিওটিতে হামলার এ ঘটনা ঘটে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা চালানো হয়। তিনি হামলায় বিএনপির লোকজন জড়িত থাকার অভিযোগও করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্টুডিওর এক কর্মকর্তার দাবি, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল হঠাৎ সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। হামলার সময় কর্মীরা টয়লেটে আশ্রয় নিলে সেখানেও গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

হামলায় স্টুডিওর সিসি ক্যামেরা, ক্যামেরা, লাইট, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব ক্ষতিগ্রস্ত বা লুট হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে স্টুডিওতে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারী আহত হননি।

ঘটনার সময় ঢাকার বাইরে ছিলেন সালমান মুক্তাদির। খবর পেয়ে রাজধানীতে ফিরে তিনি স্টুডিও পরিদর্শন করেন এবং পরে ফেসবুক লাইভে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তার দাবি, স্টুডিওতে ৩০ থেকে ৪০টি ক্লায়েন্টের শুটিংয়ের ফুটেজ, সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ ডেটা ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত বা লুট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে হামলায় কারা সরাসরি জড়িত, চাঁদা দাবির অভিযোগের সত্যতা এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ