back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ মোকাবিলায় সরকারকে সবসময় প্রস্তুত থাকতে হয়। ২০২০ সালের পর থেকে দীর্ঘ সময় টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকায় দেশে হাম-রুবেলার সংক্রমণ বেড়েছে। এর ফলে অনেক শিশুকে হারাতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, চলতি বছরের ৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথমে ১৮টি জেলায় কার্যক্রম চালানোর পর পর্যায়ক্রমে ঢাকা ও অন্যান্য সিটি করপোরেশনসহ সারাদেশে তা সম্প্রসারণ করা হয়। পরে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম আক্রান্ত শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যাও দেখা গেছে। নিউমোনিয়া ও অপুষ্টি হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম কারণ। গুরুতর অবস্থায় অনেক শিশুর ফুসফুসে অক্সিজেন সরবরাহে সমস্যা হয়। এ অবস্থায় মাত্র ১৫০ টাকা খরচে বোতলভিত্তিক সিপ্যাপ পদ্ধতি ব্যবহার করে অনেক শিশুকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ হওয়ায় হাম দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুর সংস্পর্শে থাকা অন্য শিশুরাও সহজেই আক্রান্ত হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচিতে ২ কোটি ২৫ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হলেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা পেয়েছিল ১ কোটি ৮৫ লাখ শিশু। এই ব্যবধানের কারণ খুঁজতে অভিযান চালিয়ে পরবর্তীতে আরও প্রায় ১৪ লাখ শিশুকে শনাক্ত করে টিকা দেওয়া হয়।

তবে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এবার নতুন করে ৩৪ লাখ শিশুকে লক্ষ্য করে ক্যাচআপ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে ১০ লাখ নতুন জন্ম নেওয়া শিশু এবং ২৪ লাখ আগে বাদ পড়া শিশু রয়েছে।

শনিবার থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প এবং উপজেলা পর্যায়ে প্রশাসন, সিভিল সার্জন, ইউএনও ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে জোরদার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কর্মজীবী মায়েদের সুবিধার জন্য বন্ধের দিনেও টিকা দেওয়া হবে এবং সন্ধ্যার পরও কার্যক্রম চলবে।

ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি কর্মসূচি সফল করতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ