back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় ও ব্যবসাবান্ধব করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।

শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনে জেপিমরগানের সদর দপ্তর ২৭০ পার্ক অ্যাভিনিউতে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন তিনি।

ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং ব্যবসা বৃদ্ধির উপযোগী পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করতে নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগ সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা দেশে ফেরত নেওয়ার সুযোগ এবং অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৮ কোটির বেশি মানুষের বাংলাদেশে রয়েছে তরুণ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান। তৈরি পোশাকের পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, কৃষি, স্বাস্থ্যসেবা ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা এবং দেশকে বৈশ্বিক উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার কথাও জানান তিনি।

ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে ব্যবসা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে, তাদের কথা শুনতে এবং ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে প্রস্তুত।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ