back to top

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়।

হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক।

এর আগে ২১ সেপ্টেম্বর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করে। সেখান থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

নিউইয়র্কে ২২ সেপ্টেম্বর থেকেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা। এদিন জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতরাশ এবং সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং জলবায়ু ও বৈশ্বিক বৈষম্যসংক্রান্ত উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও একটি সাইড ইভেন্টে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

সবশেষে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে মেসি

ফুটবল মাঠে জাদুকরী নৈপুণ্যের পাশাপাশি মানবিক কাজেও বারবার আলোচনায়...

ঘাম হচ্ছে অস্বাভাবিকভাবে? ইঙ্গিত দিতে পারে যেসব সমস্যার

গরমে ঘাম হওয়া স্বাভাবিক। শরীরের অতিরিক্ত তাপ বের করে...

দূরপাল্লা থেকে নগর, সব বাসেই ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা এবার পড়তে পারে গণপরিবহনের...

লংমার্চের মধ্যেই বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, উদ্দেশ্য কী?

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য যখন আট দফা দাবিতে...

শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যাশা, আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ টি এম জাহেদ চৌধুরী

চট্টগ্রামের আধুনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

সর্বশেষ