back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়েজিদে হঠাৎ মিছিল, গ্রেপ্তার ছাত্রলীগের ৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ছাত্রলীগের মিছিল থেকে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বায়েজিদ থেকে অক্সিজেনগামী সড়কের বজল সওদাগর মার্কেটের ইমাম ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাব্বি হোসেন ওরফে আদি (২৩), মো. আব্দুর নুর ওরফে আব্দুল্লাহ (৩৭), মো. জাহিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত ইয়াছিন (২২) এবং মো. সাব্বির হোসেন (৩০)।

পরে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম জহির (৩১) এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পারভেজ (২৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার রাব্বি হোসেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুর নুর সীতাকুণ্ড থানাধীন ছিন্নমূল ২ নম্বর সমাজ ছাত্রলীগের সহসভাপতি, জাহিদুল ইসলাম রিফাত বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাব্বির হোসেন বায়েজিদ বোস্তামী থানা ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আনিসুজ্জামানসহ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

ওসি জানান, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

সর্বশেষ