back to top

রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পচা খাবার, মসলায় কাঠের গুঁড়া: চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, অননুমোদিত রং ব্যবহার, নিম্নমানের উপকরণ দিয়ে খাবার তৈরি এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের মতো অনিয়মের অভিযোগে ১৯টি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া চাক্তাই-খাতুনগঞ্জের একটি মশলা মিলে কাঠের গুঁড়া মিশিয়ে মশলা তৈরি, অননুমোদিত রং ব্যবহার এবং নোংরা ও পচা মরিচ ব্যবহারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এসব ব্যবস্থা নেওয়া হয়। বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের বিচারক মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

অভিযানে লালখানের হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারিতে মানহীন ঘি ব্যবহার করে মিষ্টি তৈরি, মান নিয়ন্ত্রণ ছাড়া টোস্ট-বিস্কুট বিক্রি, স্যাঁতসেঁতে মেঝে, অপরিষ্কার ছানা প্রক্রিয়াকরণের পাত্র এবং কিছু স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৬ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

চাক্তাই-খাতুনগঞ্জের জসিম মশলা মিলে কাঠের গুঁড়া মিশিয়ে মশলা তৈরি, অননুমোদিত রং ব্যবহার এবং নোংরা ও পচা মরিচ দিয়ে মশলা তৈরির অভিযোগ পাওয়া যায়। সরকারি কাজে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় মালিকপক্ষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চকবাজারের বালি আর্কেডের ফুড কোর্টেও একাধিক প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে। কেএফসিকে পচা আলু ও পচা মজেস ব্যবহার করে খাবার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা, ফুচকা খাদককে পচা আলু ও পচা আম ব্যবহারের দায়ে ৩০ হাজার টাকা এবং স্ট্রিট ইটসকে পোড়া তেল ব্যবহার, খবরের কাগজে খাবার পরিবেশন, খামিতে ময়লা থাকা এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গ্রিল মাস্টার অ্যান্ড পাপাচিনোতে পচা গাজর, মেয়াদোত্তীর্ণ চীনা সবজি, পচা পেঁয়াজ ও নিম্নমানের সস ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর প্লাস্টিকের বক্সে গরম খাবার সংরক্ষণ এবং খোলা অবস্থায় মাশরুম ও ব্ল্যাক অলিভ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

লাজজাতকে মেয়াদোত্তীর্ণ মুরগি ও ব্রেডক্রাম্ব, অননুমোদিত রং মিশ্রিত মরিচ, নিম্নমানের সস এবং নষ্ট বাদাম সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দিল্লি দরবার অ্যান্ড সালাদ লাভার্সে ময়লা পাত্রে রান্না, কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ, খোলা অবস্থায় রান্না করা খাবার রাখা, অননুমোদিত রং মিশ্রিত মরিচ ব্যবহার, ডিমে ময়লা থাকাসহ পচা আলু, মেয়াদোত্তীর্ণ ফল ও দই সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

চিলিসে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে রাখা, চুলা থেকে ময়লা খাবারে পড়া, অপরিষ্কার মুরগি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এলিগ্যান্টকে পচা গন্ধযুক্ত ও পচা মাংস, পচা মাশরুম এবং পচা চীনা সবজি ব্যবহার করে খাবার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া দ্য বোন চাইনা ও ৯ ক্যান্ডেল ২.০-কে মেয়াদোত্তীর্ণ ও রক্তমাখা মুরগির হাড়-মাংস সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওয়াফেল কিংকে একই ধরনের মাংস ও পচা লেমনগ্রাস সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হটডগ অ্যান্ড কোম্পানিকে পাঙাশ মাছ ডরি ফিশ হিসেবে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও রক্তমাখা মুরগির হাড়-মাংস এবং মেয়াদোত্তীর্ণ খামি সংরক্ষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্য ওয়াফেলকে মেয়াদোত্তীর্ণ ডুডু সংরক্ষণ, মাংসের সঙ্গে বরফ তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। টমিয়ামকে অতিরিক্ত টক মিশ্রিত রান্না করা স্যুপ ফ্রিজে সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা এবং দ্য চিকেন বক্সকে মেয়াদোত্তীর্ণ নাশপাতি ও রক্তমাখা মুরগির হাড়-মাংস সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফুচকাওয়ালা অ্যান্ড জুসবারকে পচা গাজর ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি-টক দই সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা এবং দ্য মাঞ্চগাইকে পচা মাংস ও কাঁচা-রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, আরএসআরবি-৭, সিএমপি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইনুর ১০ বছরের কারাদণ্ড: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও...

জিয়া পরিবারের তিন প্রজন্মের জাতিসংঘ-অধ্যায়

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে...

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নাম পছন্দ নয় ট্রাম্পের, দিলেন নতুন ৩ প্রস্তাব

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ সংক্ষেপে এআই এর নাম...

একাদশে ভর্তি কার্যক্রম শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ...

অ্যাডভেঞ্চারের নায়ক বিয়ার গ্রিলসের হাতে কেন গিটার?

টেলিভিশনের পর্দায় দুর্গম জঙ্গল, পাহাড় কিংবা মরুভূমিতে প্রতিকূল পরিবেশে...

সর্বশেষ