back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান দিলেন টুলু

kbctgbd
১০ অক্টোবর ২০২৩ ২:৪২ অপরাহ্ণ

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সদ্য ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারকে আর্থিক অনুদান দিলেন মানিকগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

মঙ্গলবার(১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল, গোপালনগর ও দক্ষিণ সাহরাইল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে পরিবারগুলোর খোঁজ খবর নেন। পরে তিনি দক্ষিণ সাহরাইল জামে মসজিদের সামনের মাঠে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪০ টি পরিবারকে নগদ ৮ লাখ টাকার অনুদান দেন। সেই সঙ্গে মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন তিনি। এ সময় টুলু বলেন, এ দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সামান্য অনুদান দিলাম। পরবর্তীতে বিধ্বস্ত ঘরগুলো পুনঃনির্মাণ করে দিব ইনশাল্লাহ। তিনি এলাকাবাসীকে তার পাশে থাকারও আহবান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন চোকদার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন ও সায়েস্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.আবু সায়েম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর কাউন্সিলর মো. শামসুল ইসলাম, কামাল হোসেন, গিয়াস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বেপারী, প্রবীণ আওয়ামীলীগ নেতা জালাল পাল ও ওমর আলী প্রমুখ।
উল্লেখ্য গত ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হঠাৎ বয়ে যাওয়া ঘুর্নিঝড়ে ওই এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় গাছের চাপা পড়ে আমেনা নামে এক নারী নিহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ