back to top

শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দিনদুপুরে ছিনতাই, ছুরি হাতে ২ যুবক

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেইনে রিকশার পথরোধ করে ছুরি দেখিয়ে এক যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ২৭ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জানাজানি হয়। তবে ছিনতাইয়ের ঘটনাটি ঠিক কবে ও কখন ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নীল রঙের ফুলহাতা শার্ট ও জিন্স পরা এক যুবক এবং সাদা টি-শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক একটি রিকশার দুই পাশে অবস্থান নিয়েছেন। তাদের হাতে ছুরি দেখা যায়। তারা রিকশার যাত্রীর পথরোধ করে তার পকেট তল্লাশি করেন এবং টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।

ভিডিওতে ভুক্তভোগীকে আতঙ্কিত অবস্থায় ‘দিচ্ছি, দিচ্ছি’ বলতে শোনা যায়। এ সময় রিকশাচালককে নীরবে বসে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের কিছু দূরে একজন তরুণ দাঁড়িয়ে থাকলেও ছুরি হাতে থাকা যুবকদের বাধা দিতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

মালামাল নেওয়ার পর ওই দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি পাশের একটি ভবন থেকে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কোতোয়ালি থানার পেছনের সড়কে প্রকাশ্যে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের এমন দৃশ্য ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে জানতে শনিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সকাল ৮টায় ডিউটিতে এসেছি। সতীশ বাবু লেইনে ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানি না।’

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে ভুক্তভোগীর পরিচয়, ছিনতাই হওয়া অর্থের পরিমাণ এবং অন্যান্য মালামালের বিস্তারিতও জানা যায়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

লোহাগাড়ায় ফুটসাল লীগের ফাইনাল, প্রধান অতিথি এটিএম জাহিদ চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ লোহাগাড়া ডায়নামিক...

প্রশিক্ষণ ও সনদে অভিন্ন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে...

জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাসের নতুন গ্যাস

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে...

চান্দগাঁওয়ে শিশু অপহরণের ঘটনায় দম্পতিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ১ বছর...

ঢাকাজুড়ে পুলিশের তৎপরতা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সর্বশেষ