রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৭৬ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।
অভিযানে বিভিন্ন ধরনের আলামতের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার।
এ ছাড়া অভিযানে বিভিন্ন আলামত ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩ পিস লোহার পেরেক বা তারকাটা, একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরু|



