চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কয়েকজন ওই এলাকায় জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বাড়ি রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে ছয়জনকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।
আরু|



