গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। পরে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে।
গুলশানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ওই মিছিলে জামায়াতের সম্পৃক্ততা থাকতে পারে।
তার দাবি, জামায়াতের অবস্থানের কারণেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন করার সাহস পাচ্ছে।
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে তাদের বক্তব্য, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খাঁন।
এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরু|



