back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘থাকতেন, রাজনীতি করতেন’: শেখ হাসিনাকে শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও শান্তি দেননি। তার ভাষ্য, বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে উসকানি দিচ্ছেন এবং সমাজ ও রাষ্ট্রকে অস্থির করার চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘এই আসি, ওই আসি, আসি আসি বলেন তাহলে গেলেন কেন? থাকতেন, রাজনীতি করতেন।’

শেখ হাসিনা ও তার সরকারের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের আন্দোলনের মুখে তৎকালীন সরকারকে দেশ ছাড়তে হয়েছিল। তিনি ওই আন্দোলনে তরুণদের নেতৃত্ব ও দেশবাসীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অপরাধ করলে অপরাধের শাস্তি নেওয়া উচিত। তার দাবি, যারা অপরাধী, তারা দেশ ছেড়ে পালিয়ে যায়; তবে সৎ মানুষ দেশের মাটিতেই থেকে পরিস্থিতির মোকাবিলা করেন।

ভারতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা প্রয়োজন। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ বা অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক তৎপরতার সুযোগ দেওয়া হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে না।

সীমান্ত হত্যার প্রসঙ্গও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সীমান্তে আর ফেলানীর মতো হত্যাকাণ্ড দেখতে চান না তারা। একই সঙ্গে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধানেরও দাবি জানান তিনি।

দীর্ঘ বক্তব্যে ডা. শফিকুর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন, ২০০৮ সালের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গে তিনি জাতিসংঘের তথ্যের কথা উল্লেখ করে দাবি করেন, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ২০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। তিনি বলেন, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং দেশবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান বর্তমানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ