back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় মিলল ৭০ বোতল বিদেশি মদ, বহিস্কার করল নগর ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। এ ঘটনায় ওই নেতার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল (৩৩) পালিয়ে যান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর আগে বুধবার সন্ধ্যায় নগরীর কে বি দোভাষ লেন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযুক্ত আবু শাকিল বন্দর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

আটক দুজন হলেন- পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭)।

পুলিশ জানায়, মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে সেখানে যান। একপর্যায়ে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। পরে বাসাটিতে অভিযান চালিয়ে শাকিলের শোয়ার ঘর থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানের সময় আবু শাকিল পালিয়ে গেলেও তার দুই সহযোগী পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলামকে আটক করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আবু শাকিলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদল।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকেও পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ