back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় লোহাগাড়ার বার আউলিয়া কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বার আউলিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর, লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা এম কে মারুফ, বার আউলিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বড় করে তুলতে হবে।

তারা আরও বলেন, একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য যেমন স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, তেমনি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিবেশ রক্ষার এই উদ্যোগ শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

‘সবুজ হোক ক্যাম্পাস, সবুজ হোক বাংলাদেশ’ এই প্রত্যয়েই শেষ হয় বৃক্ষরোপণকর্মসূচি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ