back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ গোলের ঝড়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরে চলমান অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে চ্যালেঞ্জার পুলে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১ এবং কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল দলটি।

হংকংয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে ব্যবধান হয় ২-০।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ২৬ মিনিটে কনা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমা গোল করে ব্যবধান বাড়ান। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের স্কোর ৫-০ করেন আইরিন রিয়া।

শেষ পর্যন্ত ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মোসাম্মত লিমা। ম্যাচে আইরিন রিয়া ও লিমা দুটি করে গোল করেন; শারিকা রিমন ও কনা আক্তার করেন একটি করে।

চার ম্যাচে বাংলাদেশ মোট ২২টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র একটি। এই দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের খেলোয়াড়রাও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এগিয়ে রয়েছেন। অধিনায়ক শারিকা রিমনের গোলসংখ্যা ছয়টি এবং আইরিন রিয়ার পাঁচটি।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় এবার কোয়ার্টার ফাইনালে এলিট পুলের তৃতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান বা দক্ষিণ কোরিয়ার নাম রয়েছে। কোয়ার্টার ফাইনালে জিততে পারলে সেমিফাইনালের পাশাপাশি অনূর্ধ্ব-২১ নারী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগও তৈরি হবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ