back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এআই প্রশিক্ষণে কপিরাইটযুক্ত খবর, ক্ষতিপূরণ দাবি দুই সংবাদপত্রের

নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে অনুমতি ছাড়া সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারের অভিযোগে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও মাইক্রোসফট।

যুক্তরাষ্ট্রের দুই সংবাদপত্র- দ্য সিয়াটল টাইমস ও নিউজডে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করেছে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে করা মামলায় অভিযোগ করা হয়েছে, অনুমতি ছাড়াই অর্থের বিনিময়ে পড়তে হয় এমন সংবাদ কনটেন্ট সংগ্রহ করে এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করেছে ওপেনএআই ও মাইক্রোসফট।

মামলায় বলা হয়েছে, এসব কনটেন্ট ব্যবহার করা হয়েছে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কপাইলট এবং এআই-সুবিধাযুক্ত বিং সার্চ তৈরিতে।

সংবাদপত্র দুটির দাবি, এআই চ্যাটবটগুলো তাদের প্রকাশিত প্রতিবেদনের বড় অংশ হুবহু তুলে ধরতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে মূল প্রতিবেদনের ভাষার সঙ্গেও খুব বেশি মিল রেখে তথ্য উপস্থাপন করা হয়।

এ কারণে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি, তাদের কনটেন্ট ব্যবহার করে তৈরি করা প্রশিক্ষণ ডেটাসেটগুলো অপসারণেরও দাবি জানিয়েছে সংবাদপত্র দুটি।

দ্য সিয়াটল টাইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান ফিসকো বলেন, সংবাদ তৈরি করতে প্রতিষ্ঠানটি প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে। তাই অনুমতি বা যথাযথ পারিশ্রমিক ছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব কনটেন্ট ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, এআই মডেল প্রশিক্ষণে তারা প্রকাশ্যে থাকা তথ্য ব্যবহার করে এবং এই ব্যবহার ন্যায্য ব্যবহারের আইনি কাঠামোর মধ্যে পড়ে। মাইক্রোসফটও মামলাটিতে বিস্ময় প্রকাশ করেছে। তবে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে তারা আগ্রহী বলে জানিয়েছে।

এটি ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে এ ধরনের প্রথম মামলা নয়। এআই মডেল প্রশিক্ষণে সংবাদ ও অন্যান্য কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এর মধ্যে নিউইয়র্ক টাইমসের করা মামলাও রয়েছে।

এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সংবাদমাধ্যমের কনটেন্টের কপিরাইট নিয়ে বিতর্কও বাড়ছে। সংবাদমাধ্যমগুলোর প্রশ্ন তাদের তৈরি কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহার করা হলে এর জন্য অনুমতি ও পারিশ্রমিক থাকা উচিত কি না।

অন্যদিকে এআই প্রতিষ্ঠানগুলোর দাবি, প্রকাশ্যে থাকা তথ্য মডেল প্রশিক্ষণে ব্যবহারের ক্ষেত্রে ন্যায্য ব্যবহারের অধিকার প্রযোজ্য হতে পারে।

তাই নতুন এই মামলার রায় শুধু ওপেনএআই ও মাইক্রোসফটের জন্য নয়, পুরো এআই শিল্পের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে। আদালতের সিদ্ধান্ত ভবিষ্যতে সংবাদমাধ্যমের কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহারের নিয়ম ও কপিরাইট নীতিতেও প্রভাব ফেলতে পারে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ