back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপিয়ান ফুটবলের মহারণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬ ২:২২ অপরাহ্ণ

শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। প্রথম দিনেই মাঠে নামছে ইউরোপের একাধিক জায়ান্ট। আলোচিত ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। অন্যদিকে পোর্তোর বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।

গতবারের চ্যাম্পিয়ন পিএসজি এবার নামছে টানা তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে। এর আগে মাত্র একটি দল চ্যাম্পিয়নস লিগ যুগে টানা তিনবার শিরোপা জিততে পেরেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ, ২০১৬ থেকে ২০১৮ সালে।

তবে কাজটা সহজ হবে না প্যারিসের ক্লাবটির জন্য। শিরোপার দৌড়ে তাদের বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। গত আসরের ফাইনালে পিএসজির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। আর সেমিফাইনালে প্যারিসিয়ানদের কঠিন পরীক্ষা নিয়েছিল বায়ার্ন।

এবারের আসরের আরেক আকর্ষণ রিয়াল মাদ্রিদ। দুই মৌসুমের ট্রফি-খরা কাটাতে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে ফিরেছেন হোসে মরিনিও। লা লিগায় দারুণ শুরু করলেও চ্যাম্পিয়নস লিগের আগে রিয়াল বেতিসের কাছে হেরেছে তারা।

আর প্রথম ম্যাচেই মরিনিওর সামনে বিশেষ এক আবেগের রাত। তার সাবেক ক্লাব ইন্টার মিলানের বিপক্ষেই শুরু হবে রিয়ালের ইউরোপিয়ান অভিযান। ২০১০ সালে মরিনিওর অধীনে ইন্টার চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি ট্রেবলও পূর্ণ করেছিল।

এবার চ্যাম্পিয়নস লিগে অভিষেক হচ্ছে কোমোরও। গত মৌসুমে সিরি আ-তে চতুর্থ হয়ে ইতিহাসে প্রথমবার ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নিয়েছে সেস্ক ফেব্রিগাসের দল। কয়েক বছর আগেও চতুর্থ স্তরের ফুটবলে থাকা কোমোর এই উত্থান তাই রীতিমতো রূপকথার গল্প।

চ্যাম্পিয়নস লিগে এবার আরও দেখা যাবে বেশ কিছু পুনর্মিলন। মরিনিও যেমন সাবেক ক্লাব ইন্টার ও রোমার মুখোমুখি হবেন, তেমনি রদ্রি খেলবেন সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ফেব্রিগাসের কোমো মুখোমুখি হবে তার সাবেক ক্লাব বার্সেলোনার। আর ফেরান তোরেসও বর্তমান ক্লাব পিএসজির হয়ে সাবেক ক্লাব বার্সার বিপক্ষে মাঠে নামবেন।

শিরোপার সম্ভাবনায় অবশ্য এগিয়ে রাখা হচ্ছে আর্সেনালকে। অপ্টা সুপারকম্পিউটারের হিসাবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২০ দশমিক ৪ শতাংশ। ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার সিটি ১২ দশমিক ৭ শতাংশ সম্ভাবনা নিয়ে তৃতীয়, আর পিএসজি ৭ দশমিক ৩ শতাংশ সম্ভাবনা নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

সব মিলিয়ে নতুন মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটিই এখন দেখার অপেক্ষা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ