back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ‘গায়েব’, ভেতরে ছিল কোটি টাকার কাপড়

নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের কাপড়ের রোলভর্তি একটি কনটেইনার গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে বন্দরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজ থেকে একটি ৪০ ফুট এফসিএল কনটেইনার খালাস করা হয়। কনটেইনারটির নম্বর এমআরএসইউ-৮৬৯২৮২৭। এতে সাভারের কালিয়াকৈরের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের ৬৬৮ বেল ফেব্রিক্স বা কাপড়ের রোল ছিল।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এস আর এস সিন্ডিকেট পণ্য খালাসের জন্য গত ২২ আগস্ট কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে বিল অব এন্ট্রি দাখিল করে। পরে কাস্টমস ও বন্দরের যাবতীয় রাজস্ব ও চার্জ পরিশোধ করে ৩০ আগস্ট বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কনটেইনারটি খালাসের জন্য গেলে সেটি ডেলিভারি দিতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।

সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান গত ২ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ৩০ আগস্ট কনটেইনার ডেলিভারি নিতে গেলে বন্দর কর্তৃপক্ষ কনটেইনারটি ‘কিপডাউন’ করতে পারেনি। এরপর কয়েকদিন ধরে খোঁজ করেও কনটেইনারটির সন্ধান না পাওয়ায় তারা লিখিত অভিযোগ করেন।

মো. হাফিজুর রহমান বলেন, কাস্টমস ও বন্দরের যাবতীয় চার্জ পরিশোধ করে কনটেইনার ডেলিভারি নিতে গেলে সেটি পাওয়া যায়নি। এক সপ্তাহের বেশি সময় পার হলেও এখনো কনটেইনারটির কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি বলেন, কনটেইনারটিতে প্রায় তিন কোটি টাকা মূল্যের রপ্তানিমুখী কাপড় ছিল। নির্ধারিত সময়ে এসব কাপড় না পাওয়ায় গোল্ড স্টার গার্মেন্টসও বিপাকে পড়েছে। সময়মতো কাপড় না পেলে নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য ক্রেতার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়বে

হাফিজুর রহমান আরও বলেন, অভিযোগের পর বিষয়টি তদন্তে বন্দর কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। তবে এখন পর্যন্ত কনটেইনারটির কোনো সন্ধান দিতে পারেনি কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ