দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার।
‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ নামে এই নীতিমালা করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এই নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি থাকবে উৎসব ভাতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আয় বৃদ্ধির সুযোগ তৈরির কথাও বলা হয়েছে।
সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের ধারাবাহিকতায় ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরু|



