back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩৪১ হাজির অ্যাকাউন্টে যাবে কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৫২ অপরাহ্ণ

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার। এরই মধ্যে ১০ জন হাজির হাতে আনুষ্ঠানিকভাবে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়েছে। বাকি হাজিদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ছিল- হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ এবং হজ প্যাকেজ-৩। বাড়িভাড়া নির্ধারিত অর্থের চেয়ে কমে সম্পন্ন হওয়া এবং নেগোশিয়েশনের মাধ্যমে সার্ভিস চার্জ কমানোর ফলে প্যাকেজগুলোর খরচে উদ্বৃত্ত অর্থ জমা হয়। হিসাব-নিকাশ শেষে সেই অর্থ সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরতের অর্থের পরিমাণও ভিন্ন। হোটেল বুশরা আল দুররাতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন।

অন্যদিকে হোটেল লুলুয়াত আল তাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৬১ টাকা ৭৯ পয়সা করে পাবেন। বিভিন্ন প্যাকেজ ও আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ৩ হাজার ২৮৭ টাকা থেকে ৭৮ হাজার ৭১৩ টাকা পর্যন্ত রয়েছে।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো রিফান্ড পাবেন না।

হাজিদের সতর্ক করে ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, রিফান্ডসহ মন্ত্রণালয়ের সব অনুদান বা সহায়তার অর্থ কেবল ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এ অর্থ পাঠানোর কথা বলে কেউ যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর, বিকাশ, নগদ বা রকেটের পিন নম্বর চায়, তাহলে তাকে প্রতারক হিসেবে সতর্ক থাকতে হবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ