back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা মহারণ

নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এবার একই মঞ্চে মুখোমুখি দুই দল। আজ রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

রাত ৮টা ৩০ মিনিটে ফ্লাডলাইটের আলোয় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বের হিসাবেও লড়াইটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচের ফল সেমিফাইনালের দৌড়ে দুই দলের অবস্থানেই বড় প্রভাব ফেলতে পারে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অবশ্য দুই দলের পথই মসৃণ। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে সেই ম্যাচে দাপট দেখিয়েছে টাইগ্রেসরা।

শ্রীলঙ্কা এসেছে আরও বড় আত্মবিশ্বাস নিয়ে। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বাংলাদেশের বিপক্ষে নামবে লঙ্কানরা।

বাংলাদেশের জন্য ম্যাচটির গুরুত্ব তাই আলাদা। শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে জ্যোতিদের। তবে কাজটা সহজ হবে না। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পাশাপাশি চাপ সামলানোর পরীক্ষাও দিতে হবে বাংলাদেশের মেয়েদের।

এদিকে ক্রিকেটের পাশাপাশি রোববার থাকছে ফুটবল ও টেনিসের বেশ কিছু আকর্ষণীয় লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেড। একই রাতে আর্সেনাল খেলবে চেলসির বিপক্ষে। লা লিগায় ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ বার্সেলোনা, আর ইতালিয়ান সিরি ‘আ’-তে জুভেন্টাসের সামনে এসি মিলান।

ফরাসি লিগ ওয়ানে মুখোমুখি হবে অলিম্পিক মার্সেই ও প্যারিস। টেনিসে ইউএস ওপেনের রাউন্ড অব সিক্সটিনের লড়াইও থাকছে দিনের সূচিতে। আর ক্রিকেটে নারী এশিয়া কাপের পাশাপাশি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।

ক্রিকেট

নারী এশিয়া কাপ

বাংলাদেশ-শ্রীলঙ্কা

সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট

সনি স্পোর্টস

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

ফাইনাল

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে

সরাসরি, সন্ধ্যা ৬টা

ফ্যানকোড

সিপিএল ২০২৬

বার্বাডোজ-ত্রিনবাগো

সরাসরি, ভোর ৬টা

স্টার স্পোর্টস, ফ্যানকোড

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

এভারটন-ম্যানইউ

সরাসরি, সন্ধ্যা ৭টা

আর্সেনাল-চেলসি

সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি

লা লিগা

ভ্যালেন্সিয়া-বার্সেলোনা

সরাসরি, রাত ৮টা ১৫ মিনিট

ফ্যানকোড

ইতালিয়ান সিরি এ

জুভেন্টাস-এসি মিলান

সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট

জি৫

ফরাসি লিগ ওয়ান

অলিম্পিক মার্সেই-প্যারিস

সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট

ওয়ানফুটবল

টেনিস

ইউএস ওপেন

রাউন্ড অব সিক্সটিন

সরাসরি, রাত ৯টা

স্টার স্পোর্টস ১ ও ২

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ