back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পিঠ চুলকিয়েই যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

পিঠ চুলকানোর মতো সাধারণ একটি বিষয়কে ব্যবসায় পরিণত করে মাসে প্রায় ১৮ লাখ টাকা আয় করছেন চীনের ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শাওছিয়াও।

শেনজেন শহরে তার প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের স্পা-ধর্মী প্রতিষ্ঠানে গ্রাহকরা নির্দিষ্ট শয্যায় শুয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে পিঠ চুলকানোর সেবা নেন।

এই সেবার জন্য প্রতি ঘণ্টায় গ্রাহককে দিতে হয় ৩০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫০০ টাকা।

ইতোমধ্যে শেনজেনের বাওআন ও ফুসিয়ান এলাকায় দুটি শাখা চালু করেছেন ঝাং। তার এই অভিনব ব্যবসার প্রধান গ্রাহক দীর্ঘ সময় কাজ করা ও মানসিক চাপে থাকা তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরা।

গ্রাহকদের মধ্যে প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং ৩০ শতাংশ নারী।

একটি অনলাইন ভিডিও দেখে এবং ছোটবেলায় বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতি থেকেই এই ব্যবসার ধারণা পান ঝাং। পরে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে পিঠ চুলকানোর নির্দিষ্ট কৌশল শেখান তিনি।

ঝাংয়ের দাবি, এই সেবা গ্রাহকদের শরীর ও স্নায়ু শিথিল করতে এবং ভালো ঘুমে সহায়তা করে।

ব্যবসার প্রাথমিক খরচ তুলে নিয়ে এখন দেশজুড়ে ১০০টি শাখা খোলার স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা। একই সঙ্গে পিঠ চুলকানোর এই কাজকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে চুলকানোর ফলে স্নায়ু উদ্দীপিত হয়ে সাময়িক আরামের অনুভূতি তৈরি হতে পারে। তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ