back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ

দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা, পাশাপাশি ঘটছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এর পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩১ আগস্ট সকাল ৮টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত_দুই ধরনের রোগী মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৮৪ জন।

হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

মৃত্যুর পরিসংখ্যানও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম_দুই হিসাব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, দেশে হামের সংক্রমণ দীর্ঘ সময় ধরে অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন করে এক হাজারের বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি নিশ্চিত রোগীর সংখ্যাও বাড়ছে। একই সঙ্গে বিপুলসংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়ে উঠছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজারের বেশি এবং মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছেছে। চলমান এই পরিস্থিতি হামের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ